পুবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও দক্ষিণপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তাকিম (২০মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগরীর ৪১ নং ওয়ার্ড বসুগাঁও দক্ষিণপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি গাজীপুর জেলার কালিগঞ্জ বক্তারপুর গ্রামের মো. মাসুম এর ছেলে।বর্তমানে বসুগাঁও দক্ষিণ পাড়া মেহেদির বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, শিশু মোস্তাকিম মঙ্গলবার নিজ বাড়ির সামনে রাস্তায় তার চাচার সাথে দাঁড়িয়ে ছিল। এ সময় জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির (স্কুল বাস) হাই.এস গাড়ি এসে তাকে ধাক্কা দিলে সে পিচরাস্তার ওপর ছিটকে পড়ে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে করমতলা হাসপাতালে নিলে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেবার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে পরবর্তীতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার