ভোলাহাটে ১০ দিন পর পাওয়া গেল অর্ধগলিত আতিয়ার লাশ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দশ দিন পর নিখোঁজ হওয়া ৮ বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এশার নামাজের পরে উপজেলার দলদলী ইউনিয়নের মধ্য খরকপুর (কুঁইচাটোলা) গ্রামে নিখোঁজ কন্যা শিশুর বাড়ি থেকে দক্ষিণে ৪ টা বাড়ি পর বিধবা বৃদ্ধ মহিলা হিরুর বাড়ির পিছনে বস্তা দেখতে পায় তার মেয়ে সেতারা। পরে এলাকাবাসী মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। বস্তাবন্দী কন্যা শিশু মোঃ আহসান আলীর মেয়ে আতিকা (৮)। জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবরের পর না পেয়ে থানায় ডায়রি করে তার বাবা।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সিআইডি ও পিবিআই ফরেন্সি দলকে জানানো হয়েছে। তাঁরা এসে লাশ পরীক্ষা নিরীক্ষা করবেন।
কন্যা আতিয়ার নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন