স্বৈরাচার প্রতিরোধ দিবস, গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল-সমাবেশ
১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মিছিল ও সমাবশে করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা।
বুধবার বেলা ১২টার দিকে সংগঠনের জেলা কার্যালয় থেকে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি কলি রাণী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, পল্লব বর্মন, দিনার, ধনঞ্জয় রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারীর চেতনা ভুলিয়ে দিতে পশ্চিমা সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে ‘ভ্যালেটাইন ডে’। এই ভালোবাসা দিবসের আড়ালে রক্ত¯œাত লড়াইয়ের ইতিহাস আমরা ভুলতে বসেছি। একটি মহল জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহাদের জীবনের মূল্য ভুলিয়ে দিয়ে ১৪ ফেব্রুয়ারীকে প্রেম প্রণয়ের দিন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু ছাত্র সমাজের তেজদীপ্ত আত্মত্যাগের এ অত্যুজ্জল ইতিহাস কোন ব্যবসায়িক প্রচারণার চোরাবালিতে হারিয়ে যেতে দেয়া যাবে না।
বক্তারা অবিলম্বে বর্তমান শিক্ষাক্রম ২০২১ বাতিল এবং শিক্ষার সর্বজনীন অধিকারের দাবিতে ছাত্রদের গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন