ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ছেড়ে দেওয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৪:১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইমরান হাসান সিজান (২৮) নামের সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে এপিবিএন-২ ময়মনসিংহ সাইবার ক্রাইম শাখা। মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর সদরের হাসপাতাল রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিজান ঈশ্বরগঞ্জ পৌর সদরের ধামদী এলাকার শামছুল্লাহ নান্টুর ছেলে ও ঈশ্বরগঞ্জ পৌর শাখার ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান হাসান সিজান তার বন্ধুর মাধ্যমে কৌশলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বেড়াতে আসা গৃহবধুর নাম্বার নেয়। ওই গৃহবধু বন্ধুর সম্পর্কে খালাতো বোন। গত তিন মাস পূর্বে মোবাইলে গৃহবধুকে ফাঁদে ফেলে নির্জন স্থানে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে প্রথমে আপত্তিকর ছবি তুলে পরে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই আপত্তিকর ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বার বার তার কাছে যেতে বাধ্য করে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ভুক্তভোগী আপত্তি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইমরান হাসান সিজান ভুক্তভোগীর নামে ফেসবুকে আইডি খুলে পূর্বে ধারণ করা আপত্তিকর ভিডিও আপলোড করে ভুক্তভোগির স্বামীসহ বিভিন্ন গ্রুপ ও মেসেঞ্জার ছড়িয়ে দেয়।

বিষয়টি ভুক্তভোগী ৯৯৯ এ কল দিয়ে আইনগত সহযোগিতা চাইলে তাকে ময়মনিসংহ এপিবিএন-২ মুক্তাগাছায় যেতে বলা হয়। গত ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে এপিবিএন-২ এর এস আই আব্দুল জলিলেরর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদর হাসপাতাল রোড এলাকা থেকে অভিযুক্ত ইমরান হাসান সিজানকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।
অভিযুক্ত ইমরান হাসান সিজানকে ধর্ষণ, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, সিজান নামের এক যুবককে এপিবিএন আটক করে থানায় হস্তান্তর করার পর মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস