উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এ কর্মসূচি শুরু করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। পরে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় দোয়া, বিশেষ মোনাজাত ও প্রার্থনা সম্পন্ন হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম আনোয়ার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, মাস্টার হারুন রশীদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ ও শিক্ষার্থী তসলিমা আক্তার।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার মেধু বড়ুয়া।
শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ, বিশেষ মোনাজাত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এমএসএম / জামান
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান