ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অগ্নিঝুঁকি কমাতে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেলা শনিবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-২-২০২৪ রাত ৮:৫৯

অগ্নিঝুঁকি কমিয়ে এনে দেশে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, অগ্নি-সুরক্ষা নিশ্চিতে আধুনিক যন্ত্রপাতি সবার কাছে পৌঁছে দেওয়া এবং অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সব মহলে সচেতনতা বালমহানোর প্রয়াস নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪। তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ইসাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।এক্সপোতে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, ইউএই, পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ ৩০টি দেশের বিভিন্ন ব্রান্ডের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি সরঞ্জাম পণ্য প্রদর্শন করা হবে। এতে থাকছে ১০০টি স্টল।

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) প্রেসিডেন্ট নিয়াজ আলী চিশতি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান সাজু। পাবলিসিটি সেক্রেটারি ও একসপোর আহ্বায়ক নজরুল ইসলাম এবং যুগ্ম  সাধারণ সম্পাদক মো. মাহমুদ-ই-খুদা প্রমুখ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) উদ্যোগে এ বছর নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইফসি-২০২৪। আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি শনিবার, রোববার ও সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপো অনুষ্ঠিত হবে। চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। কো-পার্টনার বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সহযোগী পার্টনার এনএএফএফসিকো বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ।

ইফসি-২০২৪ তে ফায়ার প্রোটেকশন, ফায়ার ডিটেকশন, সিসিটিভি এবং ভিডিও সার্ভিলেন্স, বিল্ডিং ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল, পাবলিক অ্যাড্রেস সিস্টেমসহ, রেসকিউ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্যান্য আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। এতে সর্বশেষ প্রযুক্তি, পণ্য, নেটওয়ার্কিং এবং ব্যবহারকারীদের সচেতনতা, প্রতিযোগিতামূলক পণ্য পেতে এবং উপযুক্ত সরবরাহকারীদের সঙ্গে পরিচিতি লাভের একটি সর্বোত্তম প্ল্যাটফর্ম। আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে ব্যবহারকারী এবং নির্মাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এর মাধ্যমে অগ্নি নিরাপত্তা, নিরাপত্তা যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট ও সেবা বাজার আরও বেশি সহজলভ্য করা, যাতে নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি আগুনের ভয়াবহ বিপদ থেকে দেশ ও জাতি সুরক্ষিত থাকে। অন্যদিকে এ প্রদর্শনীতে সামাজিক সচেতনতাও নিশ্চিত করবে। আয়োজনটিতে স্থানীয় ও আন্তর্জাতিক নির্মাতা, ব্যবসায়ী ও সিস্টেম ইন্টিগ্রেটারদের কাছ থেকে ব্যাপক সালমহা পাওয়া যাচ্ছে। 

অনুষ্ঠানে জানানো হয়, এক্সপ্রোতে এ পর্যন্ত সালেমহ ৯ হাজার ভিজিটর রেজিস্ট্রেশন করেছে। আশা করি ১৫ হাজার করবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলায় ৪টি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। মেলার প্রথম দিন অগ্নি-নির্বাপণের বিশেষ মহলমহা অনুষ্ঠিত হবে। অগ্নি-নিরাপত্বায় বিশেষ ভুমিকা রাখায় মেলায়  কয়েকটি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে