ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বসন্তের বাসন্তী রঙে সেজেছে শরীয়তপুর মহিলা কলেজ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ১২:১১

আমাদের এই প্রকৃতি, আছে মায়ের মুখের ভাষা,তে রো শত নদী আছে, আছে ছয়টা ঋতু খাসা।এ জেনো বাংলার মহামূল্যবান সম্পদ। বাংলার সংস্কৃতি, বাংলার ছয় ঋতু।

তবে অন্য সব ঋতুর মধ্যেও বসন্ত যেনো সবচেয়ে আলাদা সবচেয়ে স্পেশাল। নতুন পাতায় সেজেগুজে থাকা গাছ গুলো কিংবা ফুটন্ত ফুল। 

কেউ বলে গাছ রাণী সেজেছে, কেউ বলে পড়েছে দূল। 

তবে এই বসন্ত বরণ যেনো এদেশের আপন সংস্কৃতি। একটা ভিন্ন রকম ভালোবাসা। একটা আলাদা অনুভুতি, আপন অনুভুতি। 

তাই এই বসন্ত নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতেই যেনো অর্ণভ্য সুন্দর এই আয়োজন শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খাম মহিলা কলেজের। 

প্রিয় ঋতুকে বরণ করে নিতে বাসন্তী রঙেই যেনো সেজেছিলো গোটা ক্যাম্পাস। বাসন্তী রঙের শাড়ী পড়ে প্রিয় কলেজে হাজির হয়েছিলো শিক্ষার্থীরা।

সেই সাথে উক্ত অনুষ্ঠান কে ভিন্ন মাত্রা দিতে একই সাথে আয়োজন ছিলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বসন্তবরণও পিঠাপুলির উৎসব জাকজমকের। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,প্রবীণ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে বসন্তবরণ চিত্তাকর্ষক হয়ে উঠে।কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো.ওয়াজেদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাকসুদা বেগম, ডামুড্যা আবদুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সোবহান, সদর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব মো. প্রমুখ।অপরাজিতা সাংস্কৃতিক গোষ্ঠীর" ফাগুনেরই মোহনা"গানের নৃত্যের ছন্দে অনুষ্ঠান শুরু হয়।সৌখিন পিঠার বারোটি স্টল,মহিলা সংস্থা ও সোশ্যাল ইসলামি ব্যাংক নিজস্ব প্রচারণারওস্টল দেন।পরিশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নাচ-গানে দিনটি মুখরিত ছিল।

এমএসএম / এমএসএম

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ