ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নোয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিলো ৪৩ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ১২:২৫

সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার থেকে নোয়াখালীতে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। নোয়াখালীতে এ পরীক্ষায় অংশ নিেেয়ছে ৪৩ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ৩২ হাজার ৩৯৪ জন, দাখিলে ৯ হাজার ৫১৯ জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ১হাজার ৩৮ জন। মোট ৭৫টি কেন্দ্রে এক যোগে শুরু হয় এই পরীক্ষা।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর । শিক্ষা কর্মকর্তা বলেন, আজ থেকে বাংলা বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১২ মার্চ ।  

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালীল সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৯০৩জন, দাখিলে ১ হাজার ৪৫৯ জন,এসএসসি ও দাখিল ভোকেশনাল ৪৭৫জন। সুবর্ণচর উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৫৫জন, দাখিলে ৮২৩ জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ১৩১জন। কবিরহাট উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৪৩ জন, দাখিলে পরীক্ষার্থী ৬৯২জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ৬৬জন। কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮১৬জন, দাখিলে ১ হাজার ৩২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ১৯৭ জন। সেনবাগে উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮২৮জন, দাখিলে ১হাজার ১৬জন,এসএসসি ও দাখিল ভোকেশনাল ১৮৭জন। চাটখিল উপজেলায় এসএসসিতে ২ হাজার ৬জন এবং দাখিলে ৭২৫জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ২৭৪জন। সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৩হাজার ৭৪৮জন, দাখিলে ৯৮২জন, এসএসসি ও দাখিল ভোকেশনাল ২০জন। হাতিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২হাজার ৭১৭জন, দাখিলে পরীক্ষার্থী ৯৪২জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৯৯জন। বেগমগঞ্জ উপজেলায় ৬হাজার ৪৫৫জন এসএসসি পরীক্ষার্থী হাজার জন, দাখিলে ১হাজার ৭৪৮জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৩৮৯জন পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ

মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি

সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার

রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ কৃষকের বোরো ধান নষ্ট