পূবাইলে জন্ম নিবন্ধন সেবায় ধীরগতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
পূবাইলে জন্ম নিবন্ধন সেবায় ধীরগতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার ৪টি ওয়ার্ডের শত শত নতুন শিক্ষার্থী ও সেবা প্রার্থীরা দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধন পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জন্ম নিবন্ধন সেবাপ্রার্থীরা জানান, জন্ম নিবন্ধন পেতে আবেদন করা গেলেও সেটি পেতে কেটে যাচ্ছে মাসখানিকেরও বেশি সময়। এতে করে ভোগান্তির মুখে পড়েছেন স্কুল-কলেজে ভর্তি হতে চাওয়া কোমলমতি শিক্ষার্থীরা। ফলে স্কুলে ভর্তি হওয়া নিয়ে অবিভাবকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখার নিবন্ধন প্রস্তুতকারক সানিয়া মুঠোফোনে জানান, নতুন নিবন্ধন কর্মকর্তার যোগদান ও পাসওয়ার্ড পরিবর্তনের কারণে কিছুটা জটিলতা আছে, কিন্তু ধীরগতির কথা কৌশলে এড়িয়ে যায় এই কর্মকর্তা।
স্থানীয় ৪০নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বলেন, গতকাল সিটি কর্পোরেশনের মাসিক মিটিং আমরা বিষয়টি উত্থাপন করেছি ও আইডি পাসওয়ার্ড স্থানীয় কাউন্সিলর অফিসে প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে, পেয়ে গেলে সেবার মানে আরও উন্নতি হবে বলে আশা করছি।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার