ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় চোর চক্রের মূল হোতা গ্রেফতার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৩:২২

গাইবান্ধায় চোর চক্রের মূল হোতা শিহাব মিয়াকে (২২) গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ। এসময় চুরি যাওয়া মালামালের মধ্যে একটি আইপিএস, ইন্টারনেট রাউটার, আয়রন মেশিন, ইন্টারনেট ব্রাউজিং মেশিন, টিভি সেটআপ বক্স, চার্জার, হাত ঘড়ি, ২টি ক্যামেরা, ১হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার শিহাব মিয়া সাদুল্লাপুর উপজেলার জয়েনপুরের বনগ্রাম এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।

এরআগে ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জয়েনপুরের বনগ্রাম এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গত ৩১ জানুযারি উপজেলার বাসিন্দা রেজাউল ইসলামসহ তার পরিবার বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা দরজা ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বিষয়টি গতকাল বুধবার অবহিত করলে আজ ভোরে সাদুল্লাপুর থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় শিহাব মিয়াকে জয়েনপুরের বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া মালামালের মধ্যে ওইসব মালামাল উদ্ধার করা হয়। 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গ্রেফতার শিহাব সংঘবদ্ধ চোর দলের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। শিহাবে বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে শোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান