ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-২-২০২৪ দুপুর ৩:৪১

"বসন্তের বাতাসে পিঠার ঘ্রাণ, ঐক্যের বন্ধনে মাতুক প্রাণ" স্লোগানে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১ লা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে বেলা ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়।

রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪৩০ এ সাধ, মামির বাড়ী রসের হাঁড়ি, আমার শখ, নিমন্ত্রণ, রকমারি চৌদ্দ, বন্ধু কর্নার, নাবিলা'স কিচেন,  তিমানজা'স ডেসার্ট, আলিয়াস বেকারি, ইটবিট.. এরকম নান্দনিক ও মজার মজার নামে ২৭ টি স্টল স্কুলের অভিভাবক, শিক্ষক আর ছাত্র-ছাত্রীদের পদচারনায় মুখরিত ছিল। পিঠা মেলা প্রাঙ্গনে লাল-হলুদ-সাদা বিভিন্ন ফাগুনের রঙে সেঁজেছিল দর্শনার্থীরা।

পুলি পিঠা, জামাই পিঠা, পাটিসাপটা, বকুল পিঠা, চিতই পিঠা, তেলপিঠা, মিস্টি কানমুচড়ি পিঠা, নকশী দুধ পিঠা, গোলাপ পিঠা, পাকান পিঠা, ঝালপিঠা, নারকেল পুলি, বুট পাকন পিঠা, সতীন মোচড় পিঠা, নকশী পিঠা সহ খইয়ের বড়া, আমসত্ব, শাহী টুকরা, মহস্তানগড়ের কটকটি, পুডিং, চিকেন রোল, চিকেন কাবাব, তালের বড়া, চিকেন ঝাল পিঠা, মিটবল, মোমো, পাকোড়া, ছোলাভূনা, ফুলঝুরি, বিভিন্ন রকমের আচার সহ গ্রামীন ঐতিহ্য ও দেশী বিদেশী নানা পদের খাবারের পসরা ছিল বেচাকেনার তালিকায়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান এনডিসি (এএফডব্লিউসি, পিএসসি, এমফিল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী নাজমুন নাহার। সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: রেজাউল করিম। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাহমুদুল হাসান ও প্রভাষক নাসরীন সুলতানা। 

সন্ধ্যায় ছিল শিক্ষার্থীদের মনকাড়া সাংস্কৃতিক পরিবেশনা। সেখানে ছোট ছোট শিশুদের কন্ঠে "আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়...!", সমবেত কন্ঠে "নোঙ্গর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই, বাদাম উড়াইয়া নায়ের দেরে...! "আগে কি সুন্দর দিন কাটাইতাম", 
ওরে গৃহবাসী দ্বার খোল দ্বার খোল  ; একক কন্ঠে ওকি গাড়িয়াল ভাই৷ কত রব আমি পন্থের দিকে চাইয়া রে...! নিজেদের স্কুলের বন্দনায় ছিল জারি গান ও নাটিকা। আবৃতিতে ছিল কবি সুফিয়া কামালের পল্লী স্মৃতি। ছিল নাচ ! এগুলোতে অংশগ্রহণ করে রোদেলা, রুপন্তী, সোহা, আনিকা বুশরা, রোদসী, শাওন, যাতনা, প্রজ্ঞা, জয়িতা, উইশা সহ এক ঝাঁক প্রানোচ্ছল শিক্ষার্থী।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার