রাণীশংকৈলে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭৬ পরীক্ষার্থী
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৬ পরীক্ষার্থী অনুপস্থিত। রাণীশংকৈল উপজেলায় ৭টি কেন্দ্রে প্রথম দিনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থী। তবে উপজেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি বিষয়টি সকালের সময়কে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন জানান, প্রথম দিনের পরীক্ষায় ৭৬ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ২৯ জন, দাখিলে ২৩ জন ও ভোকেশনালে ২৪ জন পরীক্ষার্থী রয়েছে।
তিনি আরও জানান, এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলায় ৭ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৫৬৩ জন। উপস্থিত পরীক্ষার্থী ৩ হাজার ৪৮৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ৭৬ জন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied