পটুয়াখালী পৌরসভা নির্বাচন দুই মেয়র ও দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে যাচাই বাছাইয়ে দুই মেয়র এবং দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই বাচাই অনুষ্ঠিত হয়। এসময় ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে প্রদত্ত ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়ায় মারজিয়া আক্তার ও এনায়েত হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং নাসির উদ্দিন খানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থীর মধ্যে ঋন খেলাপী হওয়ায় ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিজামুল হক এবং হলফ নামায় সম্পদের তথ্য গোপন করায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রর্থী আল-আমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১৫ জনের সকলের মনোনয়ন বৈধ হয়েছে। এদিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied