ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ধামইরহাটে জাতীয় শোক দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৩:১৯

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ও জাতীয় সংসদের সিনিয়র প্যানেল স্পিকার মো. শহীদুজ্জামান সরকার এমপি।

পরে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন আওয়ামী অঙ্গসংগঠন, উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সফিয়া পাইলট উচচ বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সমিতি, মানবাধিকার কমিশন, ধামইরহাট পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ১০টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংসদ শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আব্দুল মমিন, সাবেক অধ্যক্ষ মো. আব্দুল জলিল, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, মাওলানা রেজুয়ান হোসেন প্রমুখ।

দুপুর ১২টায়  রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব ঋণ, অসচ্ছল সংগীতশিল্পীদের আর্থিক অনুদান প্রদান করেন এমপি শহীদুজ্জামান সরকার। এ সময় উপজেলা প্রকৌশলী আলী হোসেনের নেতৃত্বে মুজিবীয় সংগীত পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি।

সবশেষে বন বিভাগ কর্তৃক বিরল প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শোক দিবসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়। 

এমএসএম / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু