গলাচিপায় ফসলি জমিতে মাটি কাটতে বাধা দেয়ায় দুরবৃত্তের হামলায় আহত ১
পটুয়াখালীর গলাচিপার চরকাজল ছোটশিবা গ্রামে নিজ ফসলি জমিতে মাটি কাটার কাজে বাধা দেয়ায় গত ৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে আলামিন বিশ্বাস ও তার পরিবার ৷ এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, কাবিটার আওতায় ৪০ দিনের কর্মসূচির বেরি বাধের কাজ সরকারি রেজুলেশন অনুযায়ী লেবার দিয়ে করার কথা থাকলেও, চর কাজল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, সেই কাজ লেবার দিয়ে না করিয়ে নিজ স্বার্থ হাসিলের জন্য, নিজ পকেট ভারি করার জন্য, সাধারণ লেবারের রিজিকে লাথি মেরে, অন্যের ফসলী জমি নষ্ট করিয়ে, সাধারণ জনগণের উপর জোড় জুলুম চালিয়ে, বেকু দিয়ে মাটি কাটতে এলে বাধার সম্মুখীন হয়ে পরেন হাবিবুর রহমান মোল্লা ও ভেকুর ড্রাইভার। এতে চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা ক্ষিপ্ত হয়ে তার পালিত গুন্ডা বিএনপির ওয়ার্ড সভাপতি মাসুম কে দিয়ে জমির মালিক আলামিন বিশ্বাসের উপরে কতর্কিত হামলা চালায় আলামিন বিশ্বাসের ডাক চিক্কারে তার স্ত্রী ঝুমা বেগম ছুটে আসলে তাকেও অনেক মারধর করে এবং ঝুমা বেগমের গলায় থাকা বারওয়ানি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তার ছেলে ঢাকা সোহরাওয়ার্দী কলেজ পড়ুয়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছুটে এলে তাকেও গলাটিপে হত্যার চেষ্টা করে এবং অতর্কিত হামলা চালায়। এতে ঐ শিক্ষার্থী গুরুতর গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা ও মাসুমসহ তার অনন্য সন্ত্রাসী বাহিনীর বিচার চেয়ে, এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ও অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান খান এর কাছে জানতে চাইলে,
তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি এটি অত্যন্ত দুঃখজনক এবং নেককারজনক ঘটনা চেয়ারম্যান ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করবে এটি অত্যন্ত দুঃখজনক। কাবীটা এর কাজ লেবার দিয়ে না করিয়ে বেকু দিয়ে ফসলি জমি নষ্ট করা এটি একটি নেককারজনক কাজ বলে আমি মনে করি।
এ বিষয়ে চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা কাছে জানতে চাইলে তিনি বলেন,
মাটি কাটতে বাধা দেয়ায় স্থানীয় লোকজন তাদের উপরে ক্ষিপ্ত হয়েছে এখানে আমার কোন হাত নেই আমার নামে অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার