ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৬-২-২০২৪ বিকাল ৫:৪৩

শ্রীনগরে সুইটি আক্তার (১৯)  নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীনগর (সদর) ইউনিয়নের আরধীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সুইটি আক্তার একই ইউনিয়নের দয়হাটা টেক্কার মার্কেটের আব্দুস সালামের কন্যা। স্ত্রীর লাশ ফেলে স্বামীসহ তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, প্রায় বছর খানেক আগে আরধীপাড়ার সিরাজ মোল্লার পুত্র শরিফুল ইসলামের (২৩) সাথে সুইটি আক্তারের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তারা পিতা-মাতার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ সুইটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর শোনতে পান। এ ঘটনার পর সুইটির স্বামী শরিফুলসহ তার পরিবারের কাউকে বাড়িতে দেখা যায়নি। খবর পেয়ে রাতে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সুইটির পিতা আব্দুস সালামের দাবী তার কন্যাকে হত্যা করা হয়েছে। তা না হলে এ বিষয়ে আমাদেরকে না জানিয়ে লাশ বাড়িতে রেখে সবাই পালালো কেন। আমি এর বিচার চাই। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, পুলিশ বসতঘরের খাট থেকে লাশ উদ্ধার করে।  লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ