ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে দুই ইটভাটা বন্ধ, ২ লাখ টাকা জরিমানা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৭-২-২০২৪ দুপুর ৪:৩৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে গড়ে ওঠা জেএমকে ও ফোরস্টার নামে দুটি ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটায় পানি মেরে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
 
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাংবাড়ি মহেষপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঠাকুরগাঁও) শামছুজ্জামান আসিফ। 
 
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায়  জেএমকে ও ফোরস্টার ব্রিকসের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেইসাথে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি অভিযুক্ত জেএমকে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়। এবং কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুমোদন না পাওয়া পর্যন্ত ইট পুড়ানো বন্ধ রাখার নির্দেশ দেন। এসময় পুলিশ প্রশাসন,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এবিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান মুঠোফোনে সকালের সময়কে বলেন, নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে দুই ইট ভাটা মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির