ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান এড.আবু নাছের


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২৪ দুপুর ৩:৫৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্বনামধন্য বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেড পরিচালনা পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক  এডভোকেট আবু নাছের।

১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ৯ টার দিকে  উপজেলার গুনাগরীস্থ এক কমিউনিটি সেন্টার হলরুমে বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেডের ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে শেয়ারহোল্ডার সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্যে পুনরায় বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেড পরিচালনা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন এডভোকেট আবু নাছের।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার সাদাত, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে অন্যান্যদের মধ্যে ছিলেন মাস্টার মোহাম্মদ হাসান, শফিক আহমদ, মহসিন উদ্দিন ও জহির উদ্দীন। শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে গত ২০২২-২০২৩ অর্থবছরের আর্থিক বিবরণী শেষে ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষণাকৃত ফলাফলে রেকর্ডকৃত ১২৭ ভোটের মধ্যে ১১২ ভোট পেয়ে বিপুল ভোটে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এড. আবু নাছের।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির