ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুর থানা ডাইনিং হল উদ্বোধন করলেন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-২-২০২৪ দুপুর ৪:৫৩

রাজধানীর মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানা উদ্বোধন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার)

শনিবার মোহাম্মদপুর থানা ডাইনিং হল আধুনিকীকরণ ও বৈঠকখানার উদ্বোধনী ফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতও করেন ডিএমপি কমিশনার। 

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক পিপিএম-সেবা-এর তত্ত্বাবধানে এই কার্যক্রমের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক ভূঞা।

উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার থানা কম্পাউন্ডে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এর আগে সন্ধ্যায় মোহাম্মদপুর থানা কম্পাউন্ডে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; যুগ্ম পুলিশ কমিশনারগণ; উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান