মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে শৌলপাড়ায় সংবাদ সম্মেলন
শরীয়তপুরের শৌলপাড়ায় প্রতিবেশীর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন হয়।
ভুক্তভোগী নাছিমা বেগম তার বক্তব্যে বলেন, মোকলেছ ও হোসনেয়ারা বেগম গং আমাদের নামে সম্পুর্ন বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে আমাদের পরিবারের লোকদের হয়রানি করছে। আমার ছেলে হিমেলের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা। কারন আমার ছেলে ঢাকা থেকে পরাশোনা করে ও কি ভাবে দেশে এসে ওনাদের মেয়ের সাথে ইভটিজিং করবে।
তিনি আরও বলেন, আমার স্বামী বিদেশ থাকেন, তাই আমার প্রতিবেশী মোকলেছ হাওলাদার মাঝে মাঝে আমাকে কুপ্রস্তাব দিত। আমি তার কুপ্রস্তাবে রাজি হইনি বলে সে সুন্দর করে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার দিন আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। সেই সময় মোকলেছ হাওলাদার আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমি অনেক কষ্টে ধস্তাধস্তি করে ছুটে যাই। এসময় আমি আমার জালেকে ডাক দিলে মোকলেছ আমাকে দা দিয়ে পিটান দিয়ে
দৌড়ে পালিয়ে যায়। তারাহুরো করে পালাতে গিয়ে সে মাথায় ও চোখে আঘাত পায়। এটা নিয়েও সে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। আমরা মোকলেসের মিথ্যা মামলা হতে মুক্তি চাই। এসময় আরও উপস্থিত ছিলেন তার মেয়ে আফরিন, জাল নাছিমা ও দুই ভাসুর।
এমএসএম / এমএসএম
লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান