খালিয়াজুরীতে শীতকালীন সব্জি চাষে বাম্পার ফলন
এক ইঞ্চি পতিত জমিও অনাবাদী থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর উক্তিকে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কৃষক ও খালিয়াজুরী কৃষি অধিদপ্তরের সকলকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান খালিয়াজুরীর কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
নেত্রকোণার খালিযাজুরীতে পতিত জমিতে শোভা পাচ্ছে শীতকালীন শব্জি। খালিয়াজুরী উপজেলার পতিত জমিতে সব্জি চাষ করছেন এলাকার কৃষকেরা। তাদের উৎসাহ উদ্দীপনা যোগাতে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভাল ফলন ও লাভজনক হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। খালিয়াজুরী উপজেলার প্রায় ২ হাজার ৭শত নিরানব্বই হেক্টর জমিতে মিষ্টি কুমড়া,পেয়াজ,মরিচ রসুন,,ভূট্টা,বাদাম গম,,সরিষা,সূর্যমুখী,খেসারী,মা সকলাই, ,মুগ,তরমুজসহ বিভিন্ন জাতের শীতকালীন সব্জি চাষ করা হয়েছে। এর জন্য স্থানীয় কৃষকদের সার,বীজসহ প্রণোদনা প্রদান করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্থানীয় কৃষি বিভাগ জানান,চলতি বছর বাম্পার ফলন হয়েছে মিষ্টি কুমড়া ও অন্যান্য শীতকালীন সব্জির। আয় হতে পারে প্রায় ৩১ কোটি ৩১ লক্ষ টাকা। স্থানীয় কৃষকরা জানান আমাদের এলাকার পতিত জমিগুলোতে কখন আবাদ হত না। কৃষি অফিসের সহযোগিতায় আমরা পতিত জমিতে বিভিন্ন জাতের শীতকালীন সব্জি আবাদ করতে উদ্ধুদ্ধ হয়েছি। কৃষি সম্প্রসারণের সহযোগিতায় আমরা আবাদ করতে সক্ষমতা অর্জন করেছি। তাতে বাম্পার ফলনের পাশাপাশি ভাল লাভের আশা দেখছি।
এ বিষয়ে খালিয়াজুরী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন,পতিত জমিতে কৃষকদের চাষাবাদের জন্য উদ্ধুদ্ধ করে যাচ্ছি।পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করণের জন্য ব্যবস্থা করছি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা
আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ে- এমপি হিলালী
সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ডিসেম্বরে, মামলা জটিলতা অন্তরায়!
বিআইডব্লিউটিসি'র নতুন চেয়ারম্যান হলেন বারহাট্টার আব্দুল বারী ড্যানী
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ
Link Copied