ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বেবিচক এর প্লাম্বার শাহিনের নামে বহুমাত্রিক অভিযোগ উঠেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ১১:৪২
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চতুর্থ শ্রেনীর আতঙ্কের নাম প্লাম্বার শাহিন। কর্মচারী প্লাম্বার শাহিন এর  নৈরাজ্যে অতিষ্ঠ  বেবিচক এর সর্ব মহলের সাধারণ কর্মচারীবৃন্দ। সিভিল ডিভিশন ০২ এর উর্ধতন কর্তৃপক্ষের চোখের আড়ালে ইন্সট্রুমেন্ট বিক্রি,কর্মচারীদের বসার রুম গোডাউন হিসেবে ব্যবহার করা, যোগসাজশে ঠিকাদারি সহ বহুমাত্রিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 
 
সুত্রে জানা যায়, ১৩ই আগস্ট ২০২৩ইং তারিখে কর্তৃপক্ষের কাজের স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল ডিভিশন -২,সিএএবি থেকে  কক্সবাজার বিমানবন্দরে বদলি করা হলেও প্লাম্বার শাহীন কর্তৃপক্ষের আদেশকে দৈবিক শক্তির বলে বানচাল করে বহাল তবিয়তে দাবিয়ে বেড়াচ্ছে সিভিল ডিভিশন ২ এ।
সংবিধিবদ্ধ সরকারি অফিসের চতুর্থ শ্রেনীর একজন  কর্মচারী হলেও তার প্রকৌশলী হওয়ার যোগ্যতা ছিল এমনটা বলে বেড়ান, বলে জানিয়েছেন একাধিক কর্মচারী। এছাড়াও গোপনে সিভিল এভিয়েশনের ঠিকাদারদের যোগসাজশে ঠিকাদারি করা ছাড়াও সাধারণ গার্ড ও ছোট বড় ব্যক্তিদেরকে নানান ভাবে হেনস্তা করতে দিধা বোধ করেন না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিবেচক এর কর্মচারী। 
তারা আরও জানান, আমরা শুনেছি শাহিন এর অনৈতিক আর্থিক লেনদেন হয় তার স্ত্রীর একাউন্টে। এছাড়াও মিরপুর এলাকাতে তার তিন চারটা ফ্র্যাটও আছে। আপনেরা ভালো করে খোঁজ খবর নিলে এ বিষয়ে সত্যতা সামনে আসবে। 
এছাড়াও তিনি তার অফিসের কর্মাদেশকে নিজে হাতে কখনো সম্পাদক করতে দেখা যায় না। এমনকি কর্ম ঘন্টার বেশির ভাগ সময় ঠিকাদারী কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে শাহিন।
 
এ বিষয়ে প্লাম্বার শাহিনকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি সিভিলের কোন ইন্সট্রুমেন্ট বিক্রি করি নাই এবং আমি যে রুমটিতে মালামাল রেখেছি সেটা স্টোর রুম, কোন সিভিলের কর্মচারীদের বসার স্থান নয়। আর যে মালামাল গুলো রেখেছি এইগুলো সিভিলের বাহিরে রাখা যাবে না এই জন্যই আমরা রেখেছি এবং যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এগুলো সরিয়ে ফেলব এবং স্টোর রুমটি খালি করে দিবো। তার ফ্ল্যাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ঢাকায় কোন সহায়-সম্পত্তি নাই, কোন প্ল্যাটও নাই।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে