গাইবান্ধায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ রেজাউল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার রেজাউল মিয়া উপজেলার দক্ষিন পাটোয়া এলাকার মালেনিপাড়ার মৃত আফসার আলীর ছেলে।
মঙ্গলবার বেলা ১২টায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওইসব ইয়াবাসহ রেজাউলকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিন পাটোয়া মালেনিপাড়া এলাকায় ১জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেছে। পরে রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ৫৩৫ পিস ইয়াবাসহ রেজাউল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী রেজাউল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied