ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ৪:১৫

২০ ফেব্রুয়ারি ২০২৪ এপেক্স ফুটওয়্যার লিমিটেড বার্ষিক বিক্রয় সম্মেলন আয়োজন করে। ঢাকার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সারাদেশের এপেক্স পরিবারের ২ হাজার ৩০০ সদস্যের উপস্থিতিতে পালন করা হয় দিনটি। সম্মেলনটি সভাপতিত্ব করেন এপেক্স এর প্রতিষ্ঠিতা চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী। আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার , ফিরোজ মোহাম্মদ, চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ কাজুরি, সহ সকল উচ্চপদস্থ কর্মীবৃন্দ। 

নানাবিধ আয়োজনের মুল আকর্ষণ ছিল দেশের বিভিন্ন স্থান থেকে আসা কোম্পানির নিজস্ব টিম এর কালচারাল পারফরম্যান্স। তাছাড়াও দেশসেরা সঙ্গীতশিল্পী ও পারফর্মারদের অংশগ্রহনে আরও আনন্দময় হয়ে উঠে আয়োজনটি।

হলভর্তি দর্শকদের মুর্হুমুর্হু করতালি ও অভিনন্দনে হয়ে ওঠে এক আনন্দঘন পরিবেশ। মনোমুগ্ধকর এই আয়োজন দেশের সকল এপেক্স কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের আরও একটি আকর্ষণ ছিল পারফরম্যান্স এওয়ার্ড, যার মাধ্যমে বছরের সেরা কর্মীদের সম্মানিত করা হয়। র‍্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় ভাগ্যবান বিজয়ীদের। 

চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফুটওয়্যার তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে Apex. এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সাথে এমনকি যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের ধারাবাহিকতা।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত