ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসক


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২০-২-২০২৪ বিকাল ৫:৯
ঢাকা জেলা প্রশাসক এর  উদ্যগে ১০ (দশ) কোটি টাকা মূল্যের সরকারী খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলার ডেমরা রাজস্ব সার্কেল।  অবৈধ দখলদারদের নিকট হতে এসব খাসজমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাসজমির পরিমান ৮২.৯২ শতক। মংগলবার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান এর নির্দেশে ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজাস্থ সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয় যার আনুমানিক বর্তমান বাজার দর ১০ কোটি টাকা।
 
ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান জানান সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত। ঢাকা জেলার সমস্ত খাসজমি উদ্ধার করা হবে।
 
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) জনাব শিবলি সাদিক এর সার্বিক দিক নির্দেশনায়,  ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেন। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দুজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল