ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস পালিত


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ১:৫৩

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটি বায়ান্ন’র মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ভোর ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাস গেট থেকে প্রভাতফেরি যাত্রা শুরু করে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সাউথইস্ট বোর্ড অব ট্রাস্ট অফিস, উপাচার্য অফিস, বিভিন্ন অনুষদ, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও আর্কিটেক্ট বিভাগের প্রধান ড. মাসুদ উর রশীদ।

বক্তাগন তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশের অভ্যূদয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তরুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান তাঁরা। সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃতি, নৃত্য ও গান উপস্থাপন করে সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সদস্যরা। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাথী‍রা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার