রাজধানীর কদমতলী এলাকায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের খাস জায়গা উদ্ধার
জেলা প্রশাসন, ঢাকার অভিযানে প্রায় ০৬ (ছয়) কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার । রাজধানীর কদমতলী থানায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাস জমির পরিমান ৩১.৬৮ শতক।
২০ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসক, ঢাকা আনিসুর রহমান-এর নির্দেশে মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজাস্থ ১ং খতিয়ানের সিটি ২৯৩২ নং দাগের ৩১.৬৮ শতক জমি উদ্ধার করা হয় যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় ০৬ কোটি টাকা।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) জনাব মো: শিবলী সাদিক এর তত্বাবধানে , মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন, ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেয়া হয়। এই অভিযান পরিচালনার সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান ' ঢাকা জেলার দামী সরকারি খাস জমি বিভিন্ন দখলদাররা অবৈধভাবে দখল করে আছেন, এসকল জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied