ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শোকাবহ বেদনাদায়ক একুশের স্মরণে সাদা-কালো সাজেঁ শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খাঁন মহিলা কলেজ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:১৯

তোমার একুশ রক্তনদী, আমার একুশ ভাষা। মাতৃভাষা ভ্রাতৃ ভাষায়, মিটুক বুকের আশা।

যে একুশ আমাদের অহংকার, যে একুশ আমাদের নিজস্বতা। যে একুশে রক্তের ঘ্রাণ, যে একুশে কাঁদে প্রাণ।  অমর একুশে।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে সাদাকালো সাজে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ছিলো নানামুখী আয়োজন।  ভাষার প্রতি দায়বদ্ধতা এবং ভাষার টান মাটির টান নবীনদের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন বক্তৃতায় ভাষার বানী পৌঁছে দিয়েছেন বক্তারা।কিভাবে বাংলা ভাষা দিনে দিনে আরো সমৃদ্ধ হয়েছে সে ইতিহাস ও জানিয়ে দিয়েছেন নিজেদের বক্তৃতার মাধ্যমে।  ভাষার বিবর্তন ও কবিতায় আঞ্চলিক ভাষার প্রয়োগই ছিলো যার মূল উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়াজেদ কামাল। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ, সরকারি গোলাম হায়দার খাঁন মহিলা কলেজ,  প্রফেসর মোঃ আলী হোসেনদ। 
বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট মির্জা হযরত আলী, জালাল উদ্দীন আহম্মেদ (প্রাক্তন শিক্ষক,কবি ও লেখক) ছাড়াও আরো অন্যান্য ব্যাক্তিবর্গ। এসময়ে মোরক উন্মোচন করা হয় অপরাজিতা মিলনায়তনের, যার উদ্ভোধক প্রফেসর মোঃ আলী হোসেন যার বাস্তবায়নে কাজ করেছেন বর্তমান অধ্যক্ষ মোঃ ওয়াজেদ কামাল। 

ভাষার অপব্যবহার রোধে এবং ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান করেন উপস্থিত বক্তরা।
এসময়ে অমর একুশের সেই চিরচেনা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির মতো বিখ্যাত কিছু গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বরচিত কবিতা আবৃত্তি করেন উক্ত কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী।  এরপরে একুশের বেদনা যুক্ত সুরে অঙ্গ নৃত্য প্রদর্শন করেন লিজা, মেহেরা, পূজা, অর্নি, খাদিজা ও তন্নি। 
তাদের চোখেমুখে ফুটে উঠেছিল সেই বিষাদিত একুশের প্রতিচ্ছবি। কি এক নিদারুণ ক্লান্তি আর শোক যেনো ফুটিয়ে তুলেছিলো শৈল্পিক নৃত্য প্রদর্শনে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান, দুজনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর