ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ৪:২৮
সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী (বুধবার) রাত ১২ টা ১ মিনিটে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে যেই মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন সেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো আজ।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। বাঙালি জাতির জন্য একদিকে এই দিবসটি হচ্ছে অত্যন্ত শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আদ্য ২১ ফেব্রুয়ারী ২০২৪ ইং বুধবার সারাদেশের ন্যায় বাঁশখালীতেও উদযাপিত হয়েছে। এতে মাহন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল খালেক পাটোয়ারী, পল্লিবিদ্যুত বাঁশখালীর (ডিজিএম) রীশু কুমার ঘোষ, স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জমান, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক,প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও আনসার বিডিপি সদস্যরা।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক