নাঙ্গলকোটে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত
সারাদেশের মতো কুমিল্লার নাঙ্গলকোটেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সহিত পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচির মধ্য ছিল- জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুষ্প্যমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, ৭ মার্চের ভাষণ প্রচার ও আলোচনা সভা।
নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে অনুষ্ঠিত শোক দিবসে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক অহিদুর রহমান লাকি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. সেলিম জাহাঙ্গীর মজুমদার, ঢালুয়া ইউপি চেয়ারম্যন নাজমুল হাসান ভূঁইয়া বাছির, বিশিষ্ট ছাত্রনেতা ও মৌকরা ইউপির সাবেক চেয়ারম্যান সাইফ উদ্দিন আহম্মেদ আলমগীর, থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর, জোড্ডা পূর্ব ইউপি আ‘লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লা ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. ইলিয়াছ মিয়া শাহীন, সাবেক বৃহত্তর নাঙ্গলকোট ইউনিয়নের আ’লীগের সভাপতি মো. শাহজাহান মজুমদারসহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগের সভাপতি-সেক্রেটারীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক বাদল।
এছাড়াও উপজেলা প্রশাসন ও ছাত্রলীগের উদ্যেগে নানান কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার