ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কামারখন্দে চার পরীক্ষার্থীকে মারধর থানায় অভিযোগ


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ২১-২-২০২৪ বিকাল ৫:৩২
সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি পরীক্ষা শেষে ফেরার পথে চার পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামারখন্দ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
 
অভিযোগ সুত্রে জানা গেছে, ডিকেএসকে আদর্শ স্কুল ও কারিগরি কলেজ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিয়ে ব্যাটারি চালিত অটোভ্যানে ঝাঐল গ্রামের নিজ বাড়ীতে ফিরছিলেন পরীক্ষার্থী রাকিব হাসান,সোহেল, সাব্বির ও হাসান।
 
এসময় তারা পুরাতন চালা এলাকায় পৌঁছালে চালা গ্রামের সুমন,মোরসালিন,মুন্না,মারুফ সহ আরও ৫/৬ জন অটোভ্যানের গতিরোধ করে পরীক্ষার্থী রাকিব,সোহেল,সাব্বির ও হাসান সহ ভ্যানচালক শাহজাহানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কাঠের বাটাম ও লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। 
 
এসময় পরীক্ষার্থী রাকিবের গলায় থাকা ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণেও চেইন ও ভ্যানচালক শাহজাহানের পকেটে থাকা ১৯ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয় সুমন,মোরসালিন, মুন্না ও মারুফরা। 
 
পরবর্তীতে পরীক্ষার্থী রাকিব হাসান,সোহেল, সাব্বির ও হাসান এবং ভ্যানচালক শাহজাহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ী ফেরেন এবং (২০ফেব্রুয়ারি )সন্ধ্যায় পরীক্ষার্থী রাকিরের চাচা জাকারিয়া হোসেন থানায় অভিযোগ দায়ের করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেমা জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন এসএসসি পরীক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের দুই গ্রুপের  মারামারির ঘটনায় একটি গ্রুপের  থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।
 
 

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়