শাহজালালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার সহ ৪ জন যাত্রী গ্রেফতার
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই-কাস্টমস-এপিবিএনের যৌথ অভিযানে ২ কেজি ১০৪ গ্রাম স্বর্ণবার এবং স্বর্ণের অলংকার উদ্ধার করা সহ ০৪ জন যাত্রীকে যৌথ অভিযানে আটক করা হয়েছে বলেন জানিয়েছেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, গতকাল ২১ ফেব্রুয়ারি ভোর ০৪৫৫ মিনিটে ইউএস বাংলার দুবাই ফ্লাইট ঢাকায় অবতরন করে। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এনএসআই- এপিবিএন- কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রীন চ্যানেল এবং এর বাইরে অপেক্ষমান ছিল। সকাল প্রায় ০৬টায় উক্ত ফ্লাইটের সকল যাত্রী বের হওয়ার সময় আব্দুল কাদির(৪১), মো: জুয়েল হোসেন(৩৪), ইব্রাহিম খলিল(৪০) এবং খোরশেদ আলম(৪২) নামের ০৪ জন যাত্রীকে থামানো হয়। তারা প্রত্যেকেই ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটের যাত্রী। তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বর্ণ বহনের কথা অস্বীকার করলে তাদের অধিকতর তল্লাশীর সিদ্ধান্ত নেয় আভিযানিক দলটি। এসময় অভিযানে অংশ নেয়া সকল সংস্থার প্রতিনিধিদের সামনে যাত্রীদের আবার তল্লাশী করলে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ০১ টি করে গোল্ড বার ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন এবং প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান যে, আটককৃত যাত্রীদের মধ্যে মো: জুয়েল হোসেন পটুয়াখালী জেলার বাসিন্দা, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের বাসিন্দা এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
Link Copied