ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আক্কেলপুরে দুই মাদ্রাসা ছাত্রকে বহিষ্কার ও কক্ষ পরিদর্শকদের অব্যাহতি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৩:২৮

জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে দ্ইু মাদ্রাসা ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এবং ওই কেন্দ্রের দুই জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষককে পরিবর্তন করা হয়েছে। ঘটনাটি পরীক্ষা চলাকালীন আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলমান ছিল। এসময় ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে গণিপুর দাখিল মাদ্রাসার ছাত্র আব্দুর রউফ এর কাছে গণিত পরীক্ষার “ক” সেটের বহুনির্বাচনী অভীক্ষার সামাধান করা হাতে লিখা একটি কাগজ পাওয়া যায়। এই কাজে সহযোগিতা করায় কয়াশোবলা দাখিল মাদ্রাসার ইমন নামের এক ছাত্র ও আব্দুর রউফকে বহিষ্কার করা হয়। একই কক্ষের পরীক্ষার্থীদের  বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্র সংগ্রহ করা হয় নির্দিষ্ট সময়ের প্রায় ১২ মিনিট পরে। এসকল  ঘটনায় ওই কক্ষের দুইজন কক্ষ পরিদর্শক আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক রেবেকা খাতুন এবং আর.কে.এম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদেরকে অব্যাহিত প্রদান করে কেন্দ্র সচিব মোবারক আলীসহ তাদের কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া কেন্দ্রে ওই দিন দায়িত্ব পালনকারী ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব পরিবর্তন করে দেওয়া হয়েছে।

এবিষয়ে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ওই কেন্দ্রে গণিত পরীক্ষা চলছিল। ৬ নম্বর কক্ষে গণিপুর দাখিল মাদ্রাসার ছাত্র আব্দুর রউফ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল। এ কাজে সহযোগীতা করায় অপর একজনসহ তাদের বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র সচিব মোবারক আলী ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, পরীক্ষার দুজন ছাত্র অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে। সেই সাথে ওই কক্ষে দায়িত্ব পালনকারী দুজন শিক্ষককে অব্যহতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবসহ ওই দুইজন কক্ষ পরিদর্শকদের কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর

লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬

‘ঘরের সব ভেঙে শেষ করে দিছে, এখন আমাদের আর কিছুই রইল না’

পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

বহুল প্রতীক্ষিত ইছালী-পূবাইল কলেজগেট সড়কের নির্মাণকাজ উদ্বোধন

কাজী নজরুল শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক