ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে জাতীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৪:৫২

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগ পাওয়া গেছে। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের সব স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়। জাতীয়ভাবে এই ১৫ আগস্টকে সরকারিভাবে পালন করার নির্দেশনা দেয় সরকার।

মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়গুলোতে সরকারিভাবে ১ আগস্ট হতে ব্যানার টাঙিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আদেশ জারি করা হয়। এরই সাথে ১৫ আগস্ট সকালে প্রতিটি বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কবিতা আবৃতি ও সকল শিক্ষকের উপস্থিতির জন্য নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সাহেবগঞ্জ ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী সরকারি এ নির্দেশনাকে অমান্য ও অবহেলা করে তার বিদ্যালয়ে কোরো ব্যানার টাঙায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবসেও একই নির্দেশনা থাকলেও তিনি জাতীয় পতাকা উত্তোনল না করে করোনা ভাইরাসের অজুহাত দাঁড় করান। একই নির্দেশনা অমান্য করার বিষয়ে তার নিকট ফোন করলে তিনি জানান, বাজে ছেলেরা যদি ব্যানারটি ছিঁড়ে ফেলে এ কারণে আমি ব্যানাটি টাঙাইনি। অথচ ওই বিদ্যালয়টি ফার্মে হওয়ায় এবং ফার্মের কোনো দুর্ঘনা এড়াতে সার্বক্ষণিক ১০ জন পুলিশ নিয়োজিত থাকে।

এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার বোরজাহানের নিকট ফোন করলে তিনি জানান, আমি ব্যানার দিয়েছি। যদি সে অমান্য করে না টাঙায় তাহলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ব্যানার না টাঙানোর কোনো সুযোগ নেই। যদি এরকম হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা