শ্যামনগর কৈখালী সীমান্তে ভারতীয় ঔষধ সহ আটক এক
সাতক্ষীরার শ্যামনগর কৈখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সহ আরিফ শেখ ওরফে আরশ শেখ (৩৩) নামে এক চোরাকারবারীকে হাতে নাতে আটক করেছে কৈখালী কোষ্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে কৈখালী কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এস,এম মেহেদী হাসানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ৫নদীর মোহনা থেকে ২২লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় থ্রম্বোফব জেল, জীবাণুমুক্ত নোরাড্রেমালাইন কনকর্ড, ভাসোপ্রেসিন ইনজেকশন, পেনিসিলামাইন ক্যাপসুল, বেথেনেকল ক্লোরাইড ট্যাবলেট সহ অন্যান্য ব্রান্ডের ঔষধ আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত ১টি ডিঙ্গিনৌকা ও ১টি দেশীয় দা সহ অন্যান্য মালপত্র জব্দ করে কোষ্টগার্ড সদস্যরা। ওই চোরাকারবারী উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের শামসুর শেখের পুত্র। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঔষধ সহ চোরাকারবারীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক চোরাকারবারীকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত