শাহ্ মখদুম কলেজের শিক্ষক জীবন ঘোষের পি-এইচ.ডি ডিগ্রী অর্জন
শাহ্ মখদুম কলেজ, রাজশাহী’র শিক্ষক জীবন কুমার ঘোষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগ থেকে ডক্টর অব ফিলোসফি (পি-এইচ.ডি) ডিগ্রী অর্জন করেছেন। তাঁর গবেষণা কর্মের ওপর রচিত এবং পি-এইচ.ডি ডিগ্রীর জন্য দাখিলকৃত অভিসন্দর্ভ পরীক্ষক বোর্ডের রিপোর্ট ৩১ জানুয়ারি-২৪ অনুষ্ঠিত ২৬২ তম শিক্ষা পরিষদ সভার বিবেচনা ও সুপারিশক্রমে ১৩ ফেব্রুয়ারি-২৪ অনুষ্ঠিত ৫২৯ তম সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাঁর পি-এইচ.ডি ডিগ্রী অনুমোদিত হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল "HEAVY METAL CONTAMINATION IN FEED BASED AQUACULTURE: SAFE FISH PRODUCTION ISSUES" তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের অধ্যাপক ড. মো. মাহাবুবুর রহমানের তত্ত্বাবধানে তাঁর গবেষণা কর্ম পরিচালিত করেন। উল্লেখ্য, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগ থেকে ২০০৭ সালে বি.এস.সি ইন ফিশারীজ ও ২০০৯ সালে এম.এস ইন ফিশারীজ ডিগ্রী অর্জন করেন। তিনি রাজশাহীর কাজীহাটায় জন্মগ্রহন করেন এবং রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ২০০০ সালে এস. এস. সি. ও নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী থেকে ২০০২ সালে এইচ. এস. সি পাস করেন। ছাত্র জীবনের সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগ/ শ্রেণিতে উত্তীর্ণ হন। এ পর্যন্ত দেশ বিদেশের স্বনামধন্য বিভিন্ন জার্নালে তাঁর লেখা ৫টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে আজ পর্যন্ত তিনি রাজশাহী শাহ্ মখদুম কলেজে প্রভাষক হিসাবে নিয়োজিত আছেন এবং কৃষিশিক্ষা ও জীববিজ্ঞান বিষয়ে সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ