শ্রীনগরে “প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা” অনুষ্ঠানের প্রেস ব্রিফিং
শ্রীনগরে “প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা” অনুষ্ঠানের প্রেস ব্রিফিং হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনিষ্ঠিত হয়। প্রেস বিফ্রিংয়ে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন। তিনি জানান, মুক্তিযুদ্ধ সম্পর্কে জনতে ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করার লক্ষ্যে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থী ১ পাতার মধ্যে মুক্তিযুদ্ধের বিষয়ে লিখেছে। লেখার জন্য তাদেরকে মুক্তিযোদ্ধারের সাথে আলাপচারিতা, মুক্তিযুদ্ধের নাটক-সিনেমা দেখা, বই পড়ে জানার কথা বলা হয়েছে । প্রাথমিক শিক্ষার মাধ্যম থেকে একটি মূল্যায়ন প্যানেল গঠন করা হয়েছে। তারা মূল্যায়নের পর উপজেলার কর্মকর্তারা আরেক দফা বাছাই করবেন। সেরা একশ লেখা থেকে বাছাই করে ১০ জনকে স্বর্ণ পদক দেওয়া হবে। তাছাড়া এই একশ জনের লেখা বই আকারে প্রকাশ করা হবে। এর বাইরে একশ জনসহ প্রতিটি বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণকারীদের নিয়ে অগ্নিঝরা মার্চের ২ তারিখে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে উপজেলা নির্বাহী অফিসার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন জানান, পর্যায় ক্রমে শিল্প, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, শ্রীনগর প্রেস ক্লাবের সদস্য বৃন্দসহ শ্রীনগরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ