ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অমর অকুশে বইমেলায় বইপ্রেমীদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২২-২-২০২৪ বিকাল ৬:৫

অমর একুশে বইমেলার আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা।    নির্ধারিত স্টল থেকে বই কেনাকাটায় ডেবিট কার্ডহোল্ডাররা ৩৫% এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা এই ডিসকাউন্টের পাশাপাশি অতিরিক্ত ১০% (২০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অফারটি চলবে ২০২৪ সালের পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে। 

নির্বাচিত স্টলগুলোর মধ্যে রয়েছে অন্বেষা, প্রথমা, বাবুই, কাকলী, বাতিঘর, অন্যপ্রকাশ, পাঠক সমাবেশ, জ্ঞানকোষ, শাপলা, অনন্যা, রকমারি, ঐতিহ্য, কবি প্রকাশনী, নালন্দা, কথাপ্রকাশ ইত্যাদি প্রকাশনী।  

ক্যাশব্যাক অফারটি পেতে হলে গ্রাহকদের অবশ্যই একক ট্রানজ্যাকশনে কমপক্ষে ৫০০ টাকা খরচ করতে হবে। ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফারটি পিওএস, ই-কমার্স এবং কিউআর (বিকাশ এবং বাংলা কিউআরসহ) পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। 

বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলায় স্বনামধন্য প্রকাশকদের কাছ থেকে নিজেদের পছন্দের বইগুলো কিনতে এই অফারটি বইপ্রেমীদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে।  

অফারটি সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “বিশেষ বিশেষ উপলক্ষে ব্র্যাক ব্যাংক সবসময় আকর্ষণীয় অফার নিয়ে আসে। অমর একুশে বইমেলা বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ, যার জন্য পুরো জাতি অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকে। যেসব বইপ্রেমীরা প্রিয় বইগুলো কিনতে বইমেলায় যান, আমরা তাঁদের জন্য আকর্ষণীয় অফার দিতে পেরে আনন্দিত। আমরা আশা করি, এই ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফারটি আগ্রহী পাঠকদের আরও বেশি বই কিনতে উত্সাহিত করবে।”

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত