ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিশু একাডেমিতে ‘স্বপ্ন’ আঁকো শিশু উৎসব


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৫

দেশের বড় রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ গতবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সফলভাবে আয়োজন করে শিশুদের ছবি আঁকার উৎসব। এবার বাংলাদেশ শিশু একাডেমিতে হয় এর আয়োজন। ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হয়। দেশের প্রখ্যাত অভিনেতা-নাট্যকার মামুনুর রশীদ, বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, নব্বই দশকের টেলিভিশন ও মঞ্চ নাটকের প্রিয়মুখ আফসানা মিমি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে স্বপ্ন আয়োজিত শিশুদের ছবি নিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান।

ঢাকা অঞ্চলের ৪ হাজার এর অধিক অংশগ্রহনকারীর আঁকা ছবির প্রদর্শনী ছাড়াও ‘স্বপ্ন আঁকো শিশু উৎসবে’ ছিল নাচ, গান, মঞ্চ নাটক, কার্টুন শো, বিভিন্ন ধরনের গেইমস, ফটো বুথসহ নানা আয়োজন। স্বপ্ন এর পক্ষ থেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, ক্রিয়েটিভ হেড ফরিদুজ্জামান, প্রোমোশন এন্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সহকারী ম্যানেজার মোহাম্মদ আনিসুল ইসলামসহ অনেকে ।  বাংলাদেশ শিশু একাডেমিতে স্বপ্ন আঁকো শিশু উৎসব-এ এর অংশগ্রহণকারী শিশুরা তাঁদের পরিবারসহ এ আয়োজনে এবার অংশগ্রহণ করেন ।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত