ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ১৫ জনের নামে মামলা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৭

রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর যুবলীগ কর্মী জিয়ারুল হককে কুপিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের ও একটি বাড়ির সিলগালা করা হয়েছে।

বুধবার রাতে নিহত জিয়ারুল হকের বড় ভাই রবিউল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে তানোর থানায় মামলাটি দায়ের করেন।মামলা দায়ের পর থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানসহ মামলার অন্য আসামিরা পালিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি ওয়ার্ড সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী বিলশহর গ্রামের তারা বানু সুমি (৩২), ফরহাদ আলী (৩৪) ও একই গ্রামের সোহান আলী (৩০)।

বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অন্যদিকে এমন জঘন্য হত্যাকাণ্ডের পর থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। তানোর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ১৫ জনকে আসামি করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ