ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তামিমের ব্যাটে প্লে-অফে বরিশাল, খুলনার বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-২-২০২৪ বিকাল ৫:৫৪

দারুণ বোলিংয়ে কুমিল্লাকে নাগালে রেখে কাজটা সহজ করে দিয়েছিলেন তাইজুল-সাইফউদ্দিনরা। রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক তামিম ইকবাল। ৩ ছক্কা ও ছয় চারের মারে সাজানো ইনিংসে ৪৮ বলে ৬৬ রান করেন টাইগার এই ওপেনার। জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ, হারলেও টিকে থাকবে আশা—এমন সমীকরণের ম্যাচে তামিমের ব্যাটে ভর করে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। 

আজকের ম্যাচের আগে বিপিএলের প্লে-অফের টিকিট কেটেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্য স্থানটির জন্য লড়াইয়ে ছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। বরিশালের জয়ে আশাভঙ্গ হয়েছে খুলনার। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে এনামুল হক বিজয়ের দলের। আজ দিনের পরের ম্যাচে সিলেটের বিপক্ষে তাদের ম্যাচটি কার্যত নিয়মরক্ষায় রূপ নিলো। 

মিরপুর শের-ই-বাংলায় টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তাইজুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি কুমিল্লার ব্যাটাররা। শেষ দিকে জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ক্যামিওতে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি গড়ে তারা। রান তাড়ায় ছন্দপতন ছিল বরিশালের ইনিংসেও। শেষ পর্যন্ত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ফিফটির সুবাদে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। 

রান তাড়ায় অবশ্য শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ১০ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে তাদের। এনামুল হকের বলে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। ৭ বলে ১ রান করেছেন তিনি। এরপর তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় বরিশাল। মুশফিক হাসানের দুর্দান্ত ডেলিভারিতে মায়ার্স ক্যাচ তুলে দেওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৫৭ বলে ৬৪ রান। প্যাভিলিয়নে ফেরার আগে ক্যারিবীয় এই ব্যাটার করেন ২৫ বলে ২৫ রান।

তৃতীয় উইকেটে সতীর্থ মুশফিককে সঙ্গে নিয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তামিম। এর মধ্যে পূর্ণ করেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। অবশ্য বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিক। মুশফিক হাসানের বলে বিদায় নেওয়ার আগে ২৪ বলে ১৭ রান করেন বরিশালের এই উইকেটরক্ষক ব্যাটার।

তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, দলকে জিতিয়েই মাঠ ছাড়বেন। রাসেলের বলে টানা ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ৬৬ রানের এক ইনিংস খেলে দলের জয়টাও প্রায় নিশ্চিত করে যান। বাকি কাজটা সারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে