ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৩:৩৪

সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের হাসামপুর গ্রামে ডাকাতির ঘটনায় সন্ধিগ্ধ ৩ আসামী কে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের দিকনির্দেশনায় এসআই লিটন চন্দ্র ঘোষ, জহর লাল দত্ত, নুরুজ্জামান, মলাই মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে ও প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) ভোররাত ৫টায় বালাগঞ্জ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের পর বিকেলে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের আঃ মতিন (মতলিব) ছেলে আং শহিদ (৩৫), একই ইউনিয়নের হামিদপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে আঃ আজিজ (৩২), বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নশিওরপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহ ছেলে আবুল হোসেন (রিপন) (৩৪)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ বদিউজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়েরের পর ভিন্ন ভিন্ন স্থানে অভিযান ও প্রযুক্তির সাহায্যে ডাকাত দলের ৩ জনকে আটক করা হয়। পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত অনুমানিক ০৩.০০ ঘটিকায় বাদীর বসত ঘরের দক্ষিণের কক্ষের জানালার গ্রীলের তিনটি রড ও একটি এঙ্গেল কেটে অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাতরা কক্ষে প্রবেশ করে ৫টি স্মার্টফোন, নগদ ৪৫ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রূপা, ৩স্টোনের ১টি ডায়মন্ড সহ ইত্যাদি ডাকাতরা অনুমান ৩৫/৪০ মিনিট পর্যন্ত ডাকাতি করে সর্বমোট-২৪,৯৬,০০০/- (চব্বিশ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা নিয়ে যায়। উক্ত বিষয়ে বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের হাসামপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে খালেদ আহমদ (৩৪) বাদী হয়ে বালাগঞ্জ থানা মামলা দায়ের করেন। মামলা নং-০৩, তারিখ-২৩/০২/২০২৪খ্রি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার