ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নারী দিয়ে কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য আটক


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ২৪-২-২০২৪ রাত ১০:৩৪

তারা টার্গেট করে নারী দিয়ে ফাঁদে ফেলে ভিকটিম কে প্রতারনার মাধ্যমে বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে অপহরণ করে নির্জন স্হানে নিয়ে আসে। তারপর ভিকটিমকে মারধর করে তার সর্বস্ব ছিনিয়ে নেয়, ব্ল্যাক মেইলের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপন দাবী করে।চট্টগ্রাম নগরীর আমিন কলোনি জুট মিল উত্তর গেইটস্হ এশিয়াটিক কটন মিল এলাকায় ঘটনার শিকার এরূপ একজন ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২৩ ফেব্রুয়ারী নারীসহ এ চক্রের ৩ জন অভিযুক্ত  যথাক্রমে ১) নাছমিন আক্তার পাখি, ২)ইমন, ৩) মো: হৃদয়'দেরকে গ্রেফতার করেছে টিম বায়েজিদ বোস্তামী। ভিকটিমের আংশিক লুন্ঠিত টাকাও ছিনিয়ে নেওয়া ২ টি মোবাইল এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এদের নামে একাধিক মামলা রয়েছে। 

বায়োজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, ইকবাল হোসেন (৬১) নামের এক ব্যবসায়ীর সাথে পাখির পরিচয়ের সূত্র ধরে এক নারীর সাথে মোবাইলে কথাবার্তা হতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমিন জুট মিল এলাকায় পাখির সাথে দেখা করতে যান ইকবাল। সেখানে এশিয়াটিক কটন মিলের পাশে একটি খালি জায়গায় পরিকল্পিতভাবে আগে থেকে ইমন ও হৃদয়সহ আরো তিনজন অপেক্ষা করছিলো।

পরবর্তীতে চক্রটি ইকবালকে সেখানে ভয় দেখিয়ে দীর্ঘ সময় আটকে রেখে ৬০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এসময় তারা ইকবালের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, পরদিন শুক্রবার ভুক্তভোগী ইকবাল থানায় গিয়ে পুলিশকে জানানোর পর পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পাখি, ইমন ও হৃদয়কে আটক করে। এসময় ইকবালের দুটি মোবাইল ফোন, ৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং একটি কিরিচ জব্দ করা হয়।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক