তিন পদে লোক নিচ্ছে হুয়াওয়ে বাংলাদেশ
ইঞ্জিনিয়ারিং ও ফিন্যান্স বিভাগের তিনটি পদে লোক নিচ্ছে দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ (লিমিটেড)। অভিজ্ঞ প্রার্থীরা আগামী ১১ই মার্চ ২০২৪-এর মধ্যে পদগুলির জন্য আবেদন করতে পারবেন। পদগুলি হলো সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএচফসি) ও কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স)।
ট্রাবেলশুটিং, কনফিগারেশন পরিবর্তন, ফিচার ডেপলয়মেন্ট এবং এলটিই (লং টার্ম ইভোলিউশন) টিডিডি (টাইম-ডিভিশন ডুপ্লেক্স)-এর মতো টেকনিক্যাল প্রজেক্ট পরিচালনা হবে সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার পদের দায়িত্ব। এই পদের জন্য সিএসই/ইইই/ইসিই/ইটিই-তে ন্যূনতম স্নাতক ডিগ্রি ও মাল্টি-ভেন্ডর ওয়্যারলেস প্রোডাক্ট মেইনটেন্যান্সসহ টেলিকম খাতে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতার প্রয়োজন হবে।
বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএফসি) পদটিতে নির্বাচিত হতে হলে বিডিং, ঝুঁকি মূল্যায়ন, বাজেট, পূর্বাভাস নির্ণয় ও কর্মদক্ষতা বিশ্লেষণে আর্থিক দক্ষতা থাকতে হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে ক্লায়েন্টের সাথে সম্পর্ক বজায় রাখা, আর্থিক নির্ভুলতা নিশ্চিত করা এবং কমপ্লায়েন্সে সহযোগিতা করা। প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স) পদটির জন্য পেমেন্ট ফলো-আপ, ট্যাক্স কমপ্লায়েন্স ও অ্যাকাউন্ট রিসিভেবল (এআর) ক্লিয়ারেন্সসহ অন্যান্য দক্ষতার প্রয়োজন হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং এবং ট্রেজারি টিমের সাথে সমন্বয়, কালেকশন গ্যাপ বিশ্লেষণ এবং এলসি কমপ্লায়েন্স নিশ্চিত করা। এই পদের জন্যও আবেদনকারীদেরও কমপক্ষে পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা নীচের লিঙ্কগুলোর মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন:
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei116.htm
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei118.htm
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei117.htm
টেলিকম এবং আইএসপি শিল্পের পরিবর্তনশীল প্রেক্ষাপটে হুয়াওয়ে পেশাজীবীদেরকে অসাধারণ এক যাত্রার অনন্য সুযোগ দিচ্ছে। উদ্ভাবন এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি উৎসাহব্যঞ্জক কাজের পরিবেশের পাশাপাশি ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ দিয়ে থাকে।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত