গাইবান্ধায় ফেন্সডিল ও ইয়াবাসহ কারবারি গ্রেফতার
গাইবান্ধায় রোকনুজ্জামান ইমরান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় ১২০ বোতল ফেন্সডিল ও ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। এরআগে শনিবার ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রোকনুজ্জামান ইমরান উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার গোলাপ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার পরিত্যক্ত এক বাড়ি থেকে আসামি রোকনুজ্জামান ইমরানকে ১২০ বোতল ফেনসিডিল ও ১৩০ পিস ইয়াবা জব্দসহ গ্রেফতার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আসাসী ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসাসীকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন