ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিরল প্রজাতির মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-২-২০২৪ দুপুর ৪:৩২
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী বাজার এলাকায় লোকালয়ে ছুটে বেড়াচ্ছে একটি হনুমান। সকাল থেকে বড় আকারের এই হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে ছুটোছুটি করছে এটি।
 
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পুরাতন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর নজরে আসে হনুমানটি। ওই এলাকার মুসকান ডায়াগনস্টিক সেন্টারের ছাদে ও গাছে অবস্থান করছে বিরল প্রজাতির এ হনুমানটি।
 
এদিকে, বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনো ঘরের চালে, কখনো বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে।
 
মুসকান ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান বলেন, হনুমানটি কোথা থেকে এসেছে তা তার জানা নাই। মানুষ দেখলেই হনুমানটি গাছের উঁচু ডালে অথবা কোনো বাসার ছাদে উঠছে। শিশুরা ঢিল ছুড়ে এটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।
 
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিসার ড: মো. মাহফুজার রহমান বলেন, বন্য প্রানী এটি, বনবিভাগের দ্বায়িত্ব। তবে হনুমানটি শারীরিকভাবে অসুস্থ হলে আমরা চিকিৎসা দিতে পারি।
 
গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল বলেন, গত তিনদিন আগে থেকে জেলার বিভিন্ন এলাকায় হনুমানটি দেখা গেছে। হনুমানটি খাবারের সন্ধানে এদিক ওদিক ছুটোছুটি করতে গিয়ে দলছুট হয়ে লোকালয়ে এসেছে। কেউ তাকে বিরক্ত না করলে আপনা-আপনি তার স্থানে ফিরে যাবে। তবে বন্যপ্রাণীটি থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান