ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনের রেডমি A3 নিয়ে এসেছে শাওমি 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-২-২০২৪ দুপুর ২:২৭

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে সম্প্রতি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন রেডমি A3। প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনে তৈরি হওয়ায় ফোনটি যেমন আকর্ষণীয় তেমনি অন্যান্য ফিচারের দিক থেকেও দারুণ। এই সেগমেন্টে গ্লাস ব্যাক ডিজাইনের সাথে রেডমি A3 প্রথম স্মার্টফোন।শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “প্রযুক্তি ও ডিজাইন নিয়ে প্রতিনিয়ত কাজ করার কারণে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে শাওমি আলাদা একটি অবস্থানে রয়েছে। রেডমি A3 আমাদের এই প্রচেষ্টার অন্যতম একটি সাফল্য যেটি ডিজাইনের দিক থেকে ভিন্ন ধরনের। প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনে নির্মাণ করা এই নতুন স্মার্টফোনটি শাওমি ফ্যানদের জন্য স্টাইল, এবং পারফরম্যান্সের একটি দারুণ সমন্বয় হবে বলে আমি মনে করি।” 

প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনের সাথে ৬.৭১ ইঞ্চির বিশাল ডিসপ্লে 
এই ফোনটির বিশেষ দিকটি হলো এর প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন। রেডমি A3 স্মার্টফোনটির ডট ড্রপ ডিসপ্লেটি আকারে ৬.৭১ ইঞ্চি এবং এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। গ্লাস ব্যাক ডিজাইনে তৈরি হওয়ায় ফোনটি দেখতে খুবই আকর্ষণীয় এবং একইসাথে ফোনটির স্টাইলে আছে আভিজাত্যের ভাব। স্মার্টফোনটি পাওয়া যাবে দারুণ ভিন্ন দুটি রঙে- মিডনাইট ব্ল্যাক, এবং স্টার ব্লু। এছাড়া, ভেগান লেদার টেক্সচারেও ফোনটি নির্মাণ করা হয়েছে যেটির রঙ ফরেস্ট গ্রিন।

এক্সটেনডেড র‌্যামের সুবিধা 
ডিভাইসটিতে রয়েছে ৬ জিবি র‌্যামের সুবিধা। এতে আরও র‌্যাম বাড়ানোর সুযোগ থাকবে ৬ জিবি পর্যন্ত। তাই এতে মাল্টিটাস্কিং করা যাবে অনায়াসে এবং ব্যবহারকারীরাও পাবে পারফরম্যান্সের ভালো অভিজ্ঞতা।

সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
রেডমি A3 ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাই ফোনটি যেকোন সময় ব্যবহারকারীরা আনলক করতে পারবে তাদের সুবিধামতো। খুবই দ্রুত এবং আরও সহজে ফোন আনলক করার জন্যই সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই ফিচার। 

শক্তিশালী দ্রুত গতির মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসর 
প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ অক্টা-কোর প্রসেসর যার গতি ২.২ গিগাহার্টজ পর্যন্ত। রেডমি A3 স্মার্টফোনটিতে রয়েছে বিশাল শক্তিশালী ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তাই ব্রাউজিং, গেমিং, কনটেন্ট স্ট্রিমিং করাসহ যেকোন কাজ এতে করা যাবে সারাদিন নির্বিঘ্নে। 

এআই ডুয়াল ক্যামেরা সেটআপ
স্মার্টফোনটির ক্যামেরা ফিচারে আছে ৮ মেগাপিক্সেল এআই রেয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

২৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং বিভিন্ন রিটেইল চ্যানেলে রেডমি A3 স্মার্টফোনটি পাওয়া যাবে। ফোনটি পাওয়া যাবে দুটি র‌্যাম অপশনে। স্মার্টফোনটির ৪জিবি+৬৪জিবি মডেলটির দাম ১২,৪৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি মডেলটির দাম ১৩,৯৯৯ টাকা।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত