ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলে উন্নত গ্রাহকসেবা নিশ্চিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির কৌশলগত ব্যবসায়িক সভা অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৮-২-২০২৪ বিকাল ৬:১৪
 খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ব্যবসায়িক সভায় অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী।
খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ব্যবসায়িক সভায় অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী।

প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা বাড়ানোর পাশাপাশি উন্নত গ্রাহকসেবায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সভা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। আজ খুলনার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের পারফরমেন্স, কৌশলগত নির্দেশনা ও ভবিষ্যৎ উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন ব্যাংকের অংশীদাররা। ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়াসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এ সভার অন্যতম উদ্দেশ্য ছিল খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ইউসিবির পারফরমেন্স নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা। সভায় বর্তমান কৌশলগুলোর মূল্যায়ন ও গ্রাহকের ধারাবাহিকভাবে পরিবর্তনশীল চাহিদা পূরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার মান ও পণ্যের বৈচিত্র্য বাড়ানো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, এই আয়োজনের মাধ্যমে নিজেদের সব ধরনের কার্যক্রমে সর্বোচ্চ মান নিশ্চিত করার ক্ষেত্রে ইউসিবির অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে উল্লিখিত অঞ্চলে সেরা সাফল্য অর্জন করা ব্যাংকের শাখাগুলোর প্রশংসা করা হয়। 

সভার ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন আরিফ কাদরী। তিনি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা ও অংশীদারদের মূল্যায়ন করার ক্ষেত্রে কৌশলগত সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি উদ্ভাবন, গ্রাহক-কেন্দ্রিকতা ও কর্মদক্ষতা নিশ্চিত করতে ইউসিবির অব্যহত প্রতিশ্রুতি ও দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।  

প্রাতিষ্ঠানিক লক্ষ্যপূরণে আঞ্চলিক টিমগুলোর সঙ্গে সংযুক্ত হওয়া, স্থানীয়ভাবে প্রাপ্ত সম্যক ধারণা (ইনসাইট) কাজে লাগানো ও সমন্বয় করার ক্ষেত্রে ইউসিবির বিস্তৃত কৌশলের অংশ হিসেবে খুলনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলে এই সভার আয়োজন করা হয়। ইউসিবি বাংলাদেশে নিজের অবস্থান সংহত ও শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; এক্ষেত্রে, সমন্বয় ও উদ্ভাবন বাড়াতে এবং সম্মিলিত সফলতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত