সোহেলের মাস্টার্স পরীক্ষা দেওয়া হলো না
লালমনিরহাটের কালীগঞ্জে মাস্টার্স পরীক্ষা দেওয়া হলো না সোহেল রানার (২৫) নামে এক পরীক্ষার্থীর। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার কাকিনা ওবদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈশলমারীরচর এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। সে কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাস্টার্স পরীক্ষা উদ্দেশ্যে লালমনিরহাটের দিকে অটোরিকশায় যাচ্ছিল পাঁচ পরীক্ষার্থী। পথিমধ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা ঘটনাস্থলে মারা যান। এতে তিনজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি)তাহির তাহু বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিজার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি