গলাচিপায় ব্যবসা প্রতিষ্ঠানের ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত দুই
পটুয়াখালীর গলাচিপায় ব্যবসা প্রতিষ্ঠানের ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের হামলায় বাবলিন বেগম (৪০) ও কাইয়ুম রাজা (৩৪) নামে দুইজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, চিকনিকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আহতদের পিতার নাম মোঃ বাহাউদ্দিন রাজা। আহত বাবলিন ও কাইয়ুম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ সুমন রাজা গত ২২/ ২/ ২০২৪ ইং তারিখ রাত্র ৪.১৫ মিনিটের সময় বাজারে থাকা দোকানের তালা ভেঙে দোকান জবর দখল নেয়ার জন্য ঢুকলে, আমি থানায় লিখত অভিযোগ করে বাড়িতে আসার সাথে সুমন রাজা আমার উপর অতর্কিত হামলা চালায় আমাকে মেরে ফেলার জন্য দা দিয়ে আমার মাথায় কোপ দিলে আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়ি মুমূর্ষ অবস্থায় এলাকার লোকজন আমাকে উদ্ধর করে। আমার ভাই কাইয়ুমকে খবর দেয়। খবর পেয়ে কাইয়ুম ছুটে আসলে সন্ত্রাসী সুমন সহ তার আরো তিন সঙ্গী মিলে কাইয়ুমকেও রড লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন আমাদের দুই ভাই বোনকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
আহত কাইয়ুম রাজা আইনের কাছে বিচার চেয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন মানলা নং সি, আর ১৬৫/ ২০২৪ ধারা ৩০৭/৩২৫/৩২৬/৩৮০/৪৫৭/৩২৩/৫০৬(২)৪৪৮/৪৪৭/দঃ বিঃ আইনে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গলাচিপা থানার ওসিকে এজাহার নেয়ার জন্য নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সুমন রাজার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার শরীকি গোষ্ঠী ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তকারীরা আমার উপরে হামলা চালিয়েছে আমি আমার আত্মরক্ষার্থে কাইয়ুম এর উপরে হামলা করেছি বাবলিনকে আমি কোন মারধর করিনি
এ বিষয়ে মুঠোফোনে চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিয়াদ ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন সুমন একটি খারাপ ছেলে এর আগেও কয়েকটি অঘটন ঘটিয়েছে মারামারি দাঙ্গা হাঙ্গামা এবং নেশা সাথে সবসময় যুক্ত থাকে। সুমন কাউকে মান্যগণ্য করে না এলাকায় সবসময় বখাটে পানা আচরণ ঘরে থাকে আইনে যেন তার সঠিক বিচার হয়।
এমএসএম / এমএসএম
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী